

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ট্রাস্ট ব্যাংক পিএলসির সম্মানিত গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারগণ মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপের সেবাগ্রহণে ২০% সার্ভিস চার্জ ডিসকাউন্ট এবং প্রি-পারচেজ ইন্সপেকশনে (PPI) ৩০% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ট্রাস্ট ব্যাংকের সম্মানিত কর্মকর্তাবৃন্দ মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপের বিভিন্ন সার্ভিসে বিশেষ সুবিধা পাবেন।
উক্ত অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মোঃ মাহবুব হোসেন এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মাছউদ করিম চৌধুরী এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।