বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিটি উদ্যোক্তা তৈরিতে সহায়তা জোরদার করবে কমিউনিটি ব্যাংক ও বেসিস

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আইসিটি উদ্যোক্তা তৈরি ও স্টার্টআপগুলোকে আর্থিক সহায়তা দিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফট্ওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS) -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেসিস বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি দেশের আইসিটি খাতে উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য আর্থিক ও ব্যাংকিং সহায়তা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং ও স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এস কে পারভেজ মারেকার এসএমই হেড হোসেন-আল-সাফীর চৌধুরী। হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ম্যানেজার মো. আল আমিন সুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেসিসের অন্যান্য অ্যাসোসিয়েট কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাফা রফিকুল ইসলাম (ডিউক), মুশফিকুর রহমান, মো. রওশন কামাল জেমস, এ এইচ এম রকমুনুর জামান রনি, মোহাম্মদ আব্দুল মজিদ, মো. জুয়েল, ফেরদৌস আলম এবং সাইয়েদ জাহিদ হোসেন।

এই সমঝোতা স্মারকের আওতায় কমিউনিটি ব্যাংক ও বেসিস যৌথভাবে আইসিটি উদ্যোক্তাদের জন্য উপযোগী বিভিন্ন আর্থিক সমাধান চালু করবে।

আইসিটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এই অংশীদারিত্বের আওতায় স্কিল ডেভেলপমেন্ট, রেগুলেটরি কমপ্লায়েন্স ট্রেনিং, বাজার সম্প্রসারণ উদ্যোগ এবং একটি ICT Export Accelerator গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন