মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দেশের জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেই আবারও বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম বাড়িয়ে ০ দশমিক ৭৩৮৪ ডলার থেকে ১ দশমিক ৩২১৬ ডলার করা হয়েছিল।

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে পরিচালিত ফ্লাইটগুলোর জন্য এই জ্বালানি সরবরাহ করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দর থেকে। ভবিষ্যতে চালু হতে যাওয়া বিমানবন্দরগুলোও এর আওতায় থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন