শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করলেন মা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০২:৩৩ পিএম
অভিযুক্ত মা সুবিনা বেগম
expand
অভিযুক্ত মা সুবিনা বেগম

সিলেট সদরে নিজের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা।

শুক্রবার (২২ মে) ভোর ৫টায় সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা (এক বছর ৮ মাস) কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে। পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন।

এসময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। পরে সুবিনা বেগমকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শিশুটির মরদেহের সুরতল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি শামসুল বাসিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন