

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয়সমাবেশ করা নির্বাচনী প্রচার প্রচারণা করা গণতান্ত্রিক অধিকার সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে প্রতিটি দল সভা সমাবেশ প্রচারণা শুরু করবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণা শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার নিজ বাসায় বৈষম্য বিরোধী ছাত্রদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এই কথা বলেন।
এসময় তিনি বলেন, আমি শুনেছি আগামী ২৪ তারিখে জামায়াতের আমির আসতেছে আমার পাড়াতে। আমি ইতিমধ্যে আমার লোকজনদের বলে দিয়েছি, উনারা আমাদের মেহমান, উনারা যেন সম্মান নিয়ে যেতে পারে, হোসেনপুর, ধানবান্ধি এলাকার মানুষ খুব অতিথি পরায়ন মানুষ। সমাবেশ করা নির্বাচনী প্রচার প্রচারণা করা গণতান্ত্রিক অধিকার।
এ সময় তিনি আরও বলেন, আমি ২০০১ থেকে ২০০৬ সালে আমার নেওয়া অনেক পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারি নাই। আমি কাটাখালী পরিস্কার সংস্কার করতে চাই, এসময় তিনি গ্রীন ইকোনমিস্ট কৃষির উপর পরিকল্পনার কথা বলেন।
অনুষ্ঠানে জেলার কয়েকটি উপজেলা থেকে জুলাই আন্দোলন অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়কসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা বিএনপির ছাত্রদলে যোগদান করেন।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সজিব জানান, আমরা জিয়া রহমানের আদর্শকে বিশ্বাস করি। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, উল্লাপাড়া, তাড়াশ, বেলকুচিসহ প্রায় শতাধিক নেতাকর্মীরা ফুল দিয়ে আজ ছাত্রদলে যোগদান করি।
মন্তব্য করুন