রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের অনুষ্ঠানে জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম
উল্লাপাড়ায় নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াতের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
expand
উল্লাপাড়ায় নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াতের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক দুটি অনুষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামে জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত শরীফ ওসমান হাদির দোয়া মাহফিল নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে এমন অভিযোগে অনুষ্ঠানটি বন্ধ করে দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিমেল। এ সময় অনুষ্ঠানের আয়োজকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই রাতে উপজেলার বড়গোজা গ্রামে বিএনপির আয়োজিত আরেকটি নির্বাচনী অনুষ্ঠানেও অভিযান চালানো হয়। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ওই অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম আরিফ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণ বিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন