

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরীয়তপুরের নড়িয়ায় গৃহবধূর লাশ হাসপাতালে রেখে আচমকা স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত শিমু আক্তার (৩৫) নড়িয়া উপজেলাধীন বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা কুদ্দুস খানের স্ত্রী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুদ্দুস খান তার স্ত্রীকে অচেতন অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করলে সাথে সাথে নিহতের স্বামী কুদ্দুস খানসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা হাসপাতালে লাশ রেখে উধাও হয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নড়িয়া থানা পুলিশকে অবহিত করেন। নিহতের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।