

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬ এর যাচাই-বাছাই টুর্নামেন্টের ফাইনাল খেলায় নিজেদের মাঠে হতাশাজনক পরাজয়ের মুখ দেখেছে সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২২ মে) বিকাল ৪টায় অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গাইবান্ধা জেলা মহিলা টিমের কাছে ১-০ গোলে হার মানতে হয় স্বাগতিক দলকে।
খেলার শুরু থেকেই সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও একাধিক সহজ সুযোগ নষ্ট করেন দলের খেলোয়াড়রা। অন্যদিকে গাইবান্ধা জেলা মহিলা টিম রক্ষণভাগ শক্ত রেখে পাল্টা আক্রমণে কার্যকর ফুটবল উপহার দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি দুর্বল রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে জয়সূচক গোল আদায় করে নেয় গাইবান্ধা দল।
নিজেদের মাঠে দর্শকদের ব্যাপক সমর্থন পেয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব। খেলায় সমন্বয়হীনতা, গোল করার অক্ষমতা এবং রক্ষণভাগের দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ে। ফাইনালে এমন হারে স্থানীয় সমর্থকদের মাঝেও হতাশা দেখা দিয়েছে।
খেলা শেষে অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রস্তুতির পরও দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতার অভাব এবং পরিকল্পনাহীন ফুটবলের কারণেই শিরোপা হাতছাড়া হয়েছে বলে মনে করছেন তারা।