শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে প্রবাসী রংপুর জেলা বিএনপির ইফতার মাহফিল ‎

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ এএম
‎রিয়াদে প্রবাসী রংপুর জেলা বিএনপির ইফতার ও আহবায়ক কমিটি ঘোষণা
expand
‎রিয়াদে প্রবাসী রংপুর জেলা বিএনপির ইফতার ও আহবায়ক কমিটি ঘোষণা

‎সৌদি আরবের রাজধানী রিয়াদে রংপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ এছাড়াও দোয়া মাহফিলে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপির সৌদিআরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি।

‎বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় রিয়াদের হারায় স্থানীয় একটি হোটেলে মোহাম্মদ আহমেদ আজমকে আহ্বায়ক ও আনারুল ইসলাম হাফিজুল কে সদস্য সচিব করে রংপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। ‎ ‎বিশিষ্ট রাজনীতিবিদ ও যুবদল নেতা শাহ আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ গোলাম হাসনাইন সোহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান, প্রচার সম্পাদক আরমান চৌধুরী, ‎প্রবাসী বগুড়া জেলা বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ (নয়ন) ‎ ‎বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ শাহাজাদা, সহ রংপুর জেলা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎ ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার। ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করে আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করতে হবে। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X