রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালুখালীতে ২২ লিটার অকটেন জব্দ, দোকানদারকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজার এলাকায় অবৈধভাবে পেট্রোলিয়াম তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (০৩ এপ্রিল ) পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার, আড়তদার ও সাধারণ জনগণের মাঝে অবৈধভাবে পেট্রোলিয়াম তেল মজুদ না করা এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রির বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

অভিযানকালে মো: চুন্নু নামে এক মুদি দোকানদারের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে তার দোকানে তল্লাশি চালিয়ে ২২ লিটার অকটেন জব্দ করা হয়।

এসময় শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালুখালী’র নেতৃত্বে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযোগ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় জব্দকৃত ২২ লিটার অকটেন তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন