বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণ ও নগদ অর্থ লুট

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম
পাবনায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি
expand
পাবনায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি

পাবনার আতাইকুলা শিবপুর এলাকায় এক বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মো. নিয়াকত আলী মনি (৪৭) পবনা জেলার আতাইকুলা থানার শিবপুরের আব্দুল হাদি মোড়ার ছেলে। তিনি এ ঘটনায় আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নিয়াকত আলী মনি দোকানে যান এবং তার মেয়ে স্কুলে যায়। এ সময় তার স্ত্রী পাশের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। পরে বেলা আনুমানিক ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান, কক্ষের তালা ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

পরে দেখা যায়, বাড়ির দক্ষিণ পাশের প্রাচীর টপকে অজ্ঞাতনামা চোরেরা ঘরে প্রবেশ করে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ১০ লাখ টাকা) এবং নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী নিয়াকত আলী মনি অভিযোগে উল্লেখ করেন, পাশের বাড়ির নুরজ্জামান (৪৫) ও তার স্ত্রী শাহিদা খাতুন (৩৮)-এর প্রতি তার সন্দেহ রয়েছে। তবে পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন