

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার আটপাড়া উপজেলায় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোলেমান মিয়া ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে।
স্বরমুশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে সোলেমান মিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ নূর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।