

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ের সড়কের পাশ থেকে অজ্ঞাত (২৫) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(৩ এপ্রিল) রাত ৮টার দিয়ে সড়কের সিংলাব এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, শুক্রবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের ঢালে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ ফোন করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যা করে মরদেহ ফেলে চলে যায়।
মন্তব্য করুন