শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে যুবক গুমের অভিযোগ, গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম
সাখাওয়াত ইসলাম রানা
expand
সাখাওয়াত ইসলাম রানা

নারায়ণগঞ্জে সদর উপজেলায় এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভুক্তভোগী শুভর মা মাকসুদা বেগম ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ২৯ মার্চ সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে চানমারী বস্তি এলাকায় নিয়ে গিয়ে পূর্ব শত্রুতার জেরে শুভকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তিনি নিখোঁজ।

এ ঘটনায় পুলিশ সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত কর্মকর্তা এসআই মিলন ফকির জানান, নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান চলছে।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মো. শাকিল (২৫), সাখাওয়াত ইসলাম রানা (৪০), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছ (৩২) সহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

পরিবারের অভিযোগ, অভিযুক্তরা স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা শুভর নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন