শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৫১ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

মুন্সীগজ্ঞ সদর উপজেলায় পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার পূর্ব দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে তারা পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে গেলে তাদের খুঁজে পাওয়া যায় না। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন