সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পিএম
আবির হোসেন
expand
আবির হোসেন

মুন্সীগঞ্জে মেঘনার শাখা নদী রজতরেখায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আবির হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটের দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আবির হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মো. আকতার হোসেনের ছেলে। সে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে আবির তার চার বন্ধুর সঙ্গে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় মেঘনার শাখা নদী রজতরেখায় গোসল করতে নামে। একপর্যায়ে তিন বন্ধু তীরে উঠে এলেও আবির নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর সোমবার সকালে দুর্ঘটনাস্থলের প্রায় ২০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে সোমবার সকালে পানির প্রায় ২০ ফুট গভীর থেকে ডুবুরিরা আবিরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন