বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৪৭ এএম
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট
expand
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) আমতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অভিযানকালে দুইটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে স্থাপিত ড্রেজার পাইপ অপসারণ ও জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন