

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হঠাৎ ঝড়ো হাওয়ার ও বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বুধবার (১৮ মার্চ) রাত ৯টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ঘাট এলাকায় সকালের দিকে যানবাহন এবং ঘরমুখো মানুষের চাপ কিছুটা কম দেখা গেলেও তা ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে ঘাট এলাকায় যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে অপরদিকে যাত্রীদের অপেক্ষার প্রহর বাড়ছে।
এর আগে সন্ধ্যায় যাত্রী ও টিকিট কালেক্টরদের হাতাহাতির ঘটনায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয় বলে জানা যায়।
বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সালাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭টি ফেরি সচল আছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন পারাপার করে ঘাটের চাপ কমানো হবে।
মন্তব্য করুন