বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

দুলু'কে মন্ত্রী করায় হাতীবান্ধায় মিষ্টি বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
হাতীবান্ধায় মিষ্টি বিতরণ
expand
হাতীবান্ধায় মিষ্টি বিতরণ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বন্ধর এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক শাহজাদ ফেরদৌস বাবু।

উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর ২৫ বছর পর তিনি একই মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠন ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে তিস্তা বাচাঁও আ‌ন্দোলনের নেতৃত্ব দি‌চ্ছেন। উত্তরাঞ্চলের স্বার্থরক্ষায় এ আন্দোলনে তার নেতৃত্ব ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাদ ফেরদৌস বাবু বলেন, আসাদুল হাবিব দুলু একজন দূরদর্শী নেতা। তিনি জানেন লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের কোন খাতে উন্নয়ন প্রয়োজন এবং কীভাবে মানুষের জীবনমান উন্নয়ন করা যায়। আমরা আশা করছি, তাঁর নেতৃত্বে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর হাতীবান্ধাসহ জেলার বিভিন্ন স্থানে আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা দুলুর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বলেন, তাঁর হাত ধরেই লালমনিরহাটসহ সমগ্র উত্তরাঞ্চল উন্নয়নের নতুন ধারায় এগিয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X