শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
expand
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে। তার বাবার নাম আল আমিন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হামের উপসর্গ নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই ওই শিশুর অবস্থা খারাপ ছিল।

তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু তার যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ভোরের দিকে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা আল আমিন বলেন, ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। এরপর আফরানকে কুষ্টিয়ার এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। তাঁর পরামর্শে শিশুটিকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে আরও বলেন,গতকাল বৃহস্পতিবার আফরানের অবস্থার অবনতি হতে থাকে। আজ ভোরের দিকে খুব খারাপ অবস্থা হলে চিকিৎসক ও নার্সদের ডাকা হয়। কিন্তু নার্সরা সঠিকভাবে সহযোগিতা করেনি। পরে মরদেহ নিয়ে বাড়ি চলে আসি।

এ ব্যাপারে জানতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আনোয়ারুল কবীরের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন