শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:১৮ পিএম
আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
expand
আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় চিহ্নিত সন্ত্রাসী কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ মে) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাকিব শহরের শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ডিবি পুলিশের এসআই অলোক কুমার দে। তিনি জানান, আলমগীর হত্যা মামলার বিভিন্ন আসামির জবানবন্দিতে ভাইপো রাকিবের নাম উঠে আসে। এরপর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ মোট ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি হত্যা মামলা, সাতটি অস্ত্র মামলা এবং কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশের দাবি, বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের পরিকল্পনায়ও রাকিব জড়িত ছিলেন। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর এলাকায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ডিবি সেকেন্ড অফিসার এস আই অলক কুমার জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয় । এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন