বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাসে অভিযান, ১ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
মাদকসহ আটক নারী
expand
মাদকসহ আটক নারী

যশোরের কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক নারীর নাম নাসিমা বেগম (৪৫)। তিনি খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা মেইন রোড এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের দক্ষিণ পাশে সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাতক্ষীরা থেকে যশোরগামী ‘ঢাকা মেট্রো জ-১১-১৩১৯’ নম্বরের অয়ন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা নাসিমা বেগমের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে নাসিমা বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মাদক চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X