

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে ৫ জন শিশুর শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, উপজেলায় হামের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। তাই এ নিয়ে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে রোগের বিস্তার রোধে অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, সময়মতো টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চললে হামের মতো সংক্রামক রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
মন্তব্য করুন