শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মহানগরীর কাশিমপুর লোহাকৈর মাজার ও সারদাগঞ্জ পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ওজন ও পরিমাপ দণ্ড আইনে নাটোরের কাঁচা গোল্লা তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা, আল মদিনা ফুডকে ৩০ হাজার টাকা ও এবি এন্টারপ্রাইজে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নির্বাহী মেজিস্ট্রেট বলেন,ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করা এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করা এবং নকল মোড়কে পণ্যসামগ্রী উৎপাদন করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। তিনি বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, মেট্রোলজি পরিদর্শক ইঞ্জিনিয়ার চিন্ময় মণ্ডল শিশির,ফিল্ড অফিসার (সিএম) রিয়াজ হোসেন মোল্লা,এন এস আই সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন