বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন।

‎খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

এ সময় উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম এবং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ট্রলি চালক মো. রাসেল সোনার (৩৫), রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনার পাড়া গ্রামের জাহাঙ্গীর সোনারের ছেলে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল সোনার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু নামিয়ে দেয়।

ফেরার পথে মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের মুক্তারপুর তিন রাস্তার মোড় এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রলি চালক রাসেল ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয়রা ট্রলির নিচ থেকে তাঁকে উদ্ধার করলেও তিনি মৃত্যুবরণ করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন