বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে ৫ অবৈধ ভাটায় ২৫ লাখ টাকা জরিমানা

ঢাকা (ধামরাই) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও বিভিন্ন অনিয়মে ৫ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ঘোড়াকান্দা, শ্রীরামপুর, কালামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

এ সময় সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকায় এস কে ব্রিকস, সিকো ব্রিকস, মেসার্স কালাম ব্রিকস, মেসার্স সততা ব্রিকস (৩) ও মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে । বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ জেসমিন আক্তার, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন, পরিদর্শক জনাব এস এম মনজুর-উল-আলমসহ পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন