মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস দুর্ঘটনা প্রাণ গেল এক যাত্রীর

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম
দাউদকান্দিতে ঝড়বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাস সড়কের পাশের জলাশয়ে পড়ে যায়
expand
দাউদকান্দিতে ঝড়বৃষ্টির মধ্যে যাত্রীবাহী বাস সড়কের পাশের জলাশয়ে পড়ে যায়

কুমিল্লার দাউদকান্দিতে ঝড়বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের জলাশয়ে পড়ে গেছে।

এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ‘বলেশ্বর পরিবহন’-এর বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তি বজলু মিয়া (৬০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হালতা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জলাশয়ে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন