

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস–এর উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ বালক ক্রিকেটে বাঁশখালী উপজেলা জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাঁশখালী উপজেলা একাদশ ৮ উইকেটে কর্ণফুলী শিক্ষা থানা একাদশকে পরাজিত করে।
টসে জিতে প্রথমে কর্ণফুলী শিক্ষা থানা ব্যাট করতে নামলে বাঁশখালীর তানভীর, তৌসিফ, ওমর ফারুক,নাহিনের নিয়ন্ত্রিত বোলিং নৈপুণ্যে নির্ধারিত ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন মানিক। বোলার তানভীর ৪টি, তৌসিফ ৩ টি,ওমর ফারুক ২টি,নাহিদ ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ৭৫ রানের লক্ষে বাঁশখালী উপজেলা ব্যাট করতে নেমে ইমরান হোসেন তোহা, মাজেদ ও জহির এবং নাফিসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে ৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিচালক মোঃ এরশাদ এর পরিচালিত বাঁশখালী উপজেলা বালক ক্রিকেট দল।আগামী ৯ মে সকাল ১০ টায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আনোয়ারা উপজেলা বালক ক্রিকেট একাদশের সাথে ফাইনালে মোকাবেলা করবে বাঁশখালী উপজেলা বালক ক্রিকেট দল।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার বালক ক্রিকেট দলের কোচ মোহাম্মদ এরশাদ, ম্যানেজার রাশেদুল বারি,ফিল্ডিং কোন আশরাফুল আলী তানভীর, সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঁশখালী উপজেলা কাবাডি দলের কোচ আইএস সানি।