

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ির জনগণ ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে যারা ব্যাংক লুট করেছে, তাদের বিরুদ্ধে ফটিকছড়ির আপামর জনতা আজ ঐক্যবদ্ধ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, “ফটিকছড়ির মানুষ আর দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের প্রশ্রয় দেবে না। তারা এখন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। জনগণের এই জাগরণ প্রমাণ করে যে, আগামী ১২ ফেব্রুয়ারি তারা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে।”
বিকেলে মোহাম্মদ তকিরহাট বাজারে পথসভার আগে তিনি আবদুল্লাহপুর ও জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এরপর সন্ধ্যায় তিনি পশ্চিম জাহানপুরে তার নির্বাচনী ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ,দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সাবেক উপজেলা আমির মাস্টার নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আলী আওয়াল, রাশেদুল আলম মঞ্জু, লেয়াকত আলী, ইউপি সদস্য তালেব মেম্বার, মাওলানা নাসির, ডা. মাসুদ, মুহাম্মদ হোসাইন, মোহাম্মদ জাহাঙ্গীর, আব্দুর রশিদ ও আলমগীর সিকদারসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ।
মন্তব্য করুন