বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কসবায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
অবৈধভাবে মাটি কাটার দায়ে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 
expand
অবৈধভাবে মাটি কাটার দায়ে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার আলমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। অভিযুক্ত আবুল কালাম আজাদ আলমপুর গ্রামের জাহের মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপিনাথপুর ইউনিয়নের আলমপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় এবং আলম মিয়াকে হাতেনাতে আটক করে। এসময় কৃষি জমি থেকে এক্সকাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অভিযুক্ত আলম মিয়াকে কঠোরভাবে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে কৃষিজমি ও আশপাশের অবকাঠামো হুমকির মুখে পড়ে। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন