

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার হিসেবে অভিযুক্ত এক ছাত্রকে পদ দেওয়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পরে সমালোচনার মুখে সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত দলীয় প্যাডে সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
জানা যায়, শুক্রবার ৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ছাত্রদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে থাকা এক সদস্য রেদোয়ান ইসলাম নামে(ফেসবুক আইডি রিহিয়া রিহি) কে রাখা হয়। সে ট্রান্সজেন্ডার এমন অভিযোগে তাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এই কমিটিতে রেদোয়ানুল ইসলামকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়। এই কমিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার সহপাঠী ও স্থানীয় লোকজনের আলোচনায় ব্যাপক ভাইরাল হয়।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি-ভিডিও ঘিরে অভিযোগ উঠেছে, রেদোয়ান ইসলাম দীর্ঘদিন ধরে নারীদের পোশাক পরিধান করে এবং অশালীন অঙ্গভঙ্গিতে ভিডিও কনটেন্ট তৈরি করে আসছেন। এসব কনটেন্টে তাকে কখনো শাড়ি, কখনো স্বল্পবসনা অবস্থায় নৃত্য বা বিভিন্ন ভঙ্গিমায় দেখা যায়। কিছু ভিডিওতে অশালীন আচরণ ও বক্তব্যও রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এসব ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গত দুদিন ধরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করছেন এবং এমন একজনকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন। রোববার তাকে সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয় কলেজ ছাত্রদল কমিটি থেকে বহিষ্কার করেছেন জেলা নেতৃবৃন্দ।
তবে নাম প্রকাশ না করার শর্তে রেদোয়ানের গ্রামের সমবয়সী কয়েকজন যুবক জানায় কন্টেন্ট তৈরির প্রতি অতিরিক্ত আগ্রহ থাকার কারনে কয়েক বছর ধরেই সে মেয়ে সেজে ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ সে কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেওয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি উল্লেখ্য করেছিলেন পুরুষ হিসেবে। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
সৈয়দাবাদ কলেজ শাখা ছাত্রদল সভাপতি সাহাবী হোক বলেন, এটি স্বাভাবিক বিষয়। তাকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছিলো, কারণ সে এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে। তাকে নিয়ে আলোচনা- সমালোচনা হবে এমনটা ভাবা হয়নি। মানুষের সমালোচনার মুখে তথ্য গোপন করার কারনে জেলা নেতৃবৃন্দ তাকে বহিষ্কার করেছেন।
মন্তব্য করুন