

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে এবার প্রচারণায় নেমেছেন প্রার্থীর মেয়ে মেহবিন রহমান মুনিয়া, জামাতা মোহাম্মদ আশফাক হোসেন এবং নাতি আকিব জামিল রহমান ও আফিফ জামিল রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই কসবা উপজেলার বিভিন্ন এলাকায় ভাগ হয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।
এদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কসবা পৌর শহরের বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে শ্বশুর ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষে প্রচারণা চালান তাঁর বড় জামাতা, গ্লোবাল শিপিং লাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ আশফাক হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী বলেন, ‘শহরের বিলাসী জীবন ফেলে রেখে কয়েক দিন ধরে আমাদের প্রার্থীর মেয়ে, জামাতা, নাতি ও স্বজনদের সম্মিলিত প্রচারণা নেতাকর্মীদের মধ্যে প্রেরণা জোগাচ্ছে। আমরাও এতে উৎসাহ পাচ্ছি’।
বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের জামাতা ও গ্লোবাল শিপিং লাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ আশফাক হোসেন বলেন, ‘এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান আমার শ্বশুর। তিনি একজন ভালো মানুষ। কর্মজীবন থেকেই তিনি এলাকায় জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কাজ করে আসছেন। তিনি এই এলাকার সাবেক সংসদ সদস্য। তাঁকে এলাকার মানুষ ভালোভাবেই চেনে। আমি তাঁর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেছি এবং মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করবেন’।
তিনি আরও বলেন, ‘তিনি জয়ী হলে এলাকার উন্নয়নে আরও বেশি করে কাজ করতে পারবেন। বিগত ১৫–১৬ বছর ধরে মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। এবার যেহেতু ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তাই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন। আমার বিশ্বাস, এই আসনের মানুষ ধানের শীষের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন’।
মন্তব্য করুন