শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ২ হাজার লিটার অবৈধ তেলসহ ২ জন আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ পিএম
অবৈধ জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড
expand
অবৈধ জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

ভোলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল সদর থানাধীন ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় একটি স্টিল বডি বোট তল্লাশি করে অবৈধভাবে পরিবহন করা ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। অভিযানে জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে ভোলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত তেল 'এ. রহমান এন্ড সন্স' ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি করা হয়।

আটককৃত ব্যক্তিদের থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ তাদের ছেড়ে দেওয়া হয়। তেল বিক্রির অর্থ ও জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন