মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
মাদক ব্যবসায়ী
expand
মাদক ব্যবসায়ী

ভোলার সদর মডেল থানাধীন ইলিশা ফেরিঘাট এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৮ (ভোলা ক্যাম্প) ও র‍্যাব-১১ (নোয়াখালী) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

মোঃ মেহেদী হাসান (২২), পিতা- মৃত হানিফ হাওলাদার, সাং- চর আইচা, কাউনিয়া, বরিশাল। মোসাঃ কহিনুর বেগম (৪৯), স্বামী- আব্দুল কুদ্দুস মৃধা, সাং- দক্ষিণ রামপুর, মির্জাগঞ্জ, পটুয়াখালী।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১:৩০ ঘটিকায় ইলিশা ফেরিঘাট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ট্রলি ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে ভোলাসহ আশেপাশে সরবরাহ করে আসছিল।

র‍্যাব-৮ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন