

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, ওই এলাকার নতুনহাটে এস এ কর্পোরেশন এ অবৈধ এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্স -এ ৩ হাজার লিটার ভোজ্য তেল মজুদের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন এবং বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন