

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনায় প্রায় ২৩ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে প্রশাসন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। শুক্রবার (২২ মে) ভোর ৩টায় বরগুনা পৌর বাস টার্মিনাল এলাকা থেকে এসব পোনা জব্দ করা হয়।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় নদী থেকে ধরে আনা বিপুল পরিমাণ রেণু বরগুনা হয়ে খুলনায় যাচ্ছে— এমন গোপন তথ্য আসে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরগুনা কার্যালয়ের কাছে। পরে বরগুনা পৌর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটিতে ২২৭টি ড্রামে ২২ লাখ ৭০ হাজার রেণু ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এ সময় ট্রাক দুটির চালকদের আটক করা হয়।
এরপর জব্দ করা রেণুগুলোকে জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারের উপস্থিতিতে বরগুনার বড়ইতলা ফেরিঘাট এলাকার বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ বলেন, “কিছুদিন আগে আমরা তালতলীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। সেখানে প্রায় ৭৯টি ড্রাম আটক করেছি এবং জরিমানা করেছি। আজ আমরা ২২৭টি ড্রামে প্রায় ২৩ লাখ রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করেছি। এ ধরনের অভিযান আমাদের চলমান রয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের লোকবল কম, তবুও অভিযান অব্যাহত রয়েছে।”