

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুন্দরবনে থেকে দস্যুদের হাতে অপহৃত হাতপা বাঁধা অবস্থায় মজিবুর গাজী (৫০) নামের এক জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়। ওই জেলে হাতপা বাঁধা অবস্থায় ছিল।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের জাহাজ অপরাজেয় বাংলা‘র নির্বাহী কর্মকর্তা লেঃ খালিদ সাইফুল্লাহ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব দস্যুদের হাতে অপহৃত জেলেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত দস্যুদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে ১৭ মার্চ সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালিরখাল থেকে ছয় জিম্মিকে উদ্ধার করে কোস্ট গার্ড। মুক্তিপণের জন্য তাঁদের অপহরণ করেছিল বনদস্যু নানা বাহিনী।
মন্তব্য করুন