বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, আটক ১

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
কচুয়া থানা
expand
কচুয়া থানা

বাগেরহাটের কচুয়ায় চাঁদা না দেওয়ায় আলমগীর বিশ্বাস (৩৮) নামের এক ব্যবসায়ীকে মারধর, গালিগালাজ, দোকান ভাংচুর ও ক্যাশ থেকে টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা লুটে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে রিগান মিনা (৩৬) নামের এক অভিযুক্ত আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইনবোর্ড বাজারে আমলমীগ মুসলিম সুইটস নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।পরবর্তীতে রিগান মিনা নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্যবসায়ী আলমগীর বিশ্বাসের অভিযোগ, রাড়িপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়ের নেতৃত্বে রিগান মিনা ও শোভন ব্যানার্জি আমার দোকানে আসে। আমাদের কাছে চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ায় আলমগীর ও তার বাবাকে মারধর শুরু করে। দোকানের ক্যাশে থাকা টাকা লুটে নেয়। এই পরিস্থিতিতে ব্যবসায়ী ও স্থানীয়রা চাঁদাবাজদের ধাওয়া করে। রিগান মিনা নামের একজনকে গণপিটুনি দেয়।

আলমগীর বিশ্বাস বলেন, গতকাল রাতেও আমার কাছে চাঁদা চেয়েছে। আর আজকে আমাকে এবং আমার বাবাকে মারধর করেছে। এভাবে ব্যবসা করা যায় না। কচুয়া থানায় মামলা করেছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন, সাইনবোর্ড বাজারের চাঁদাবাজির ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। রিগান মিনা নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সে শারীরিকভাবে অসুস্থ্য থাকায় তাকে পুলিশ হেফাজতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পুলিশ রিগান মিনা নামের একজনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন