শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে ঈদ জামাতে আসছেন মুসল্লিরা
expand
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ষাটগম্বুজ মসজিদে ঈদ জামাতে আসছেন মুসল্লিরা

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (২১ মার্চ) ঐতিহাসিক এই মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত, সকাল ৮টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. খালিদ, দ্বিতীয় জামাতে মো. নাসির উদ্দিন এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নেতা কর্মী ও সাধারণ মুসল্লিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন