শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় যুবকের মৃত্যু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৫:২২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অজ্ঞাত যানের ধাক্কায় ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় মোঃ সাগর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ওই যুবক পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার মোঃ মিন্টু সরকারের ছেলে।

শুক্রবার (২৩ মে) সকাল ৬ টার সময় স্থানীয়রা সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন।

স্থানীয়রা জানিয়েছে, 'শুক্রবার ভোরে রাকুদিয়া নতুনহাট সংলগ্ন মহাসড়কের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা বাবুগঞ্জ থানা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।'

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরের কোনো এক সময়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কোনো অজ্ঞাত যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে মহাসড়কের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে অজ্ঞাত যানটি শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।'

ওসি আরও জানান, 'মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন