শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যার প্রতিবাদে কেরানীগঞ্জে মানববন্ধন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৪:৩১ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাসহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কেরানীগঞ্জের সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজ।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন আরটিভির কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক আমাদের সময়ের আশিক নূর, মানবকণ্ঠ প্রতিনিধি নাসির উদ্দিন টিটু, এনপিবির মাল্টিমিডিয়া রিপোর্টার মাসুম পারভেজ, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রিফাত হোসেন, সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি আবু বকর সিদ্দিকসহ স্থানীয় সামাজিক সংগঠকরা।

মানববন্ধনে সামাজিক সংগঠক কাওসার আহমেদ, কেরানীগঞ্জ এনসিপির সদস্য আল আমিন মিনহাজ, হৃদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাংবাদিক ইকবাল হোসেন রতন বলেন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা জাতিকে ব্যথিত করেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরটিভি প্রতিনিধি রাজু আহমেদ বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কঠোর হতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

সামাজিক সংগঠক কাওসার আহমেদ বলেন, ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তাই দ্রুত সময়ের মধ্যে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন