শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:৪৫ এএম
expand
হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে শরীফপুর ও সুলতানশী গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের আরেক ফারুক মিয়ার কন্যাশিশুর মধ্যে প্রথমে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে বিষয়টি দুই গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের ওসিসহ দুই পক্ষের বহু মানুষ আহত হন।

আহতদের মধ্যে অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। ডিউটি অফিসার এসআই রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওসি স্যার হাতে আঘাত পাওয়ায় তাৎক্ষণিকভাবে ফোন ধরতে পারেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন