

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (নুরু) সরদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভুক্তভোগী নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
গ্রেফতারকৃত নুরু উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে রাতে ভুক্তভোগী গৃহবধূ জলবসন্তে আক্রান্ত থাকায় স্বামীর থেকে আলাদা একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। পরিবারের অন্য সদস্যরা ঘরের বারান্দায় অবস্থান করছিলেন। এ সুযোগে গভীর রাতে তার শ্বশুর নুরুল ইসলাম সরদার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে তিনি চিৎকার শুরু করেন। পরে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে গৃহবধূ বিষয়টি তার স্বামী রাসেল হাওলাদারসহ পরিবারের সদস্যদের জানান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ভুক্তভোগী নারী এ ঘটনায় যৌন নিপীড়নের মামলা করেন। এরপর নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।