শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কে অসামাজিক কর্মকাণ্ড, ৫ জনের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
পার্কে মোবাইল কোর্টের অভিযান,অশ্লীল কর্মকান্ডে জড়িত থাকায় ৫ জনের কারাদণ্ড
expand
পার্কে মোবাইল কোর্টের অভিযান,অশ্লীল কর্মকান্ডে জড়িত থাকায় ৫ জনের কারাদণ্ড

নরসিংদীর নাগরিয়াকান্দি পার্ক এলাকায় প্রকাশ্যে অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২৯৪ অনুযায়ী প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—জজ মিয়া (৪২), ঈমান হোসেন (২২), ইকবাল (৩০), সাগর (২০) ও তানভীর (১৯)। অভিযানকালে সংশ্লিষ্ট নারীদের তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শালীনতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন