

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’-কে আবারও আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি কাজীপাড়া এলাকার বাসিন্দা নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় যান। ২৮ ফেব্রুয়ারি ফিরে এসে তিনি দেখতে পান তার বাসার মালামাল এলোমেলো। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই রাতে শামীম কৌশলে ঘরে প্রবেশ করে এক জোড়া সোনার চেইন, এক জোড়া কানের দুল, ছয়টি আংটি, একটি রুপার ব্রেসলেট, একটি রুপার আংটি এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নুসরাত নাজনীন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রথমে শামীমকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে এক জোড়া সোনার চেইন ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৬ হাজার ৮৯৭ টাকা।
মন্তব্য করুন