শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযান
expand
যশোর সীমান্তে বিজিবির অভিযান

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৫০ বোতল এসকাফ সিরাপ, ৫০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১১টি শাড়ি, ১ কেজি জিরা, ১১ প্যাকেট পাতার বিড়ি, ৩ প্যাকেট সন পাপড়ী, ১,৯৪২টি চকলেট এবং ১৭৩টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের মোট মূল্য ২ লাখ ১৬ হাজার ১০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন