

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন জন ডাকাত কে আটক করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতির সময় ০১টি দেশীয় তৈরী এলজি, ০১টি একনলা বন্দুক, ০১টি ধারালো কিরিছ, ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেন। এবং ০৩(তিন) জন ডাকাত আটক করা হয়।
সাতকানিয়া থানা পুলিশ জানান অদ্য রাত ০০.৩০ ঘটিকার সময় সাতকানিয়া থানাধীন ০৭নং মার্দাশা ইউপির, ০৩নং ওয়ার্ডস্থ, আশ্রয়ন প্রকল্পের পূর্ব পাশে এজাহার শিকদার এর আকাশমনি বাগানের ভিতরে গোপন সংবাদের এর ভিত্তিতে ডাকাতি প্রস্তুতি নেওয়ার সময় উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০১টি দেশীয় তৈরী এলজি, ০১টি একনলা বন্দুক, ০১টি ধারালো কিরিছ, ০২ রাউন্ড কার্তুজ সহ মোঃ রাশেদ (১৮), ঠিকানা কক্সবাজার, মোঃ আকিব (২০), থানা-রাউজান, মোঃ রবিন(২৫), থানা-রাউজান, তিন ডাকাত কে গ্রেফতার করা হয়।
উক্ত বিষয়ে আগামীগণের বিরুদ্ধে পৃথক পৃথক ০২(দুই) টি মামলা রুজু প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন