

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও এনসিপিকে নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও মৌলভীবাজার-৪ আসনের এমপি মুজিবুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে 'মিথ্যা ও ভিত্তিহীন' দাবি করে এই প্রতিবাদ জানানো হয়।
বুধবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: কামরুল ইসলাম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এক বক্তব্যে মুজিবুর রহমান দাবি করেছেন যে, গত ৫ আগস্টের পর থেকে কমলগঞ্জে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত।
জামায়াত নেতারা এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে বলেন, এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রয়াস।
প্রতিবাদ বিবৃতিতে উপজেলা জামায়াতের সেক্রেটারী বলেন, "নিজেদের দলের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতেই জামায়াতের বিরুদ্ধে এ ধরনের অসত্য ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হচ্ছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবসময় নৈতিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন রাজনৈতিক অপরিপক্ক বক্তব্য কাম্য নয়।"
দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, কোনো অপপ্রচার চালিয়ে জনকল্যাণমূলক কাজ থেকে তাদের বিচ্যুত করা যাবে না।
মন্তব্য করুন