রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পিএম
আটোয়ারী উপজেলা
expand
আটোয়ারী উপজেলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নরেন কুমার রায় (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

শনিবার দুপুরে ওই ব্যক্তিকে এ দণ্ডাদেশ প্রদান করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী৷

এ আগে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী স্কুলপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আটোয়ারী থানা ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালন করে তাকে আটক করা হয়৷

জানা গেছে, নরেন আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের কৃষ্ণ দেবের ছেলে।

ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী স্কুলপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অটোয়ারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।

এসময় অভিয়ান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টানরেন কুমার রায় পরে পুলিশ তাকে হাতেনাতে আটক করে৷ এসময় তার কাছ থেকে একটি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যক্তিকে দন্ডাদেশ প্রদান করে জানান, ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে পুলিশ পরে ভ্রাম্যনান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়৷

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান,ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয় পরে ভ্রাম্যমান আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন৷ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারগারে প্রেরণ করা হয়৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন