

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রয়োজনে শহরের গ্রাহকদের বিদ্যুৎহীন রাখতে হলেও গ্রামে কৃষকের সেচে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, কৃষকের ফসলের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শনিবার বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কৃষকদের প্রতি অঙ্গীকার ও জবাবদিহিতা রয়েছে, যা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে দেশের ১০টি জেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হবে।
জ্বালানি তেলের মূল্য প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তারপরও কৃষকদের কথা বিবেচনা করে সরকার দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন জানান, জেলায় ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এক কেজি পাটের বীজ, পাঁচ কেজি এমওপি ও পাঁচ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রাজিয়া সুলতানা ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা।
মন্তব্য করুন